সংবাদদাতা: তুলি মারাণ্ডী

“যীশুর আহ্বান- তুমি আমার সঙ্গে চল” মূলসুরকে কেন্দ্র করে রক্ষাকারিণী মা‌ মারিয়ার ধর্মপল্লী নবাই বটতলাতে রাজশাহী ধর্মপ্রদেশের মধ্য ভিকারিয়ার আহ্বান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। ২২ মে যাজকীয় ও ব্রতধারী-ব্রতধারীণিদের জন্য কমিশনের উদ্যোগে অনুষ্ঠিত হয় এই সেমিনার। সেমিনারে মধ্য ভিকারিয়ার বিভিন্ন ধর্মপল্লীর ষষ্ঠ থেকে কলেজপড়ুয়া ২৭০জন ছাত্র-ছাত্রী, বিভিন্ন সম্প্রদায়ের ফাদার, ব্রাদার‌ ও সিস্টার উপস্থিত ছিলেন।

ফাদার আলবার্ট ক্রুশ মূলসুরের উপর আলোচনা করেন। এছাড়াও ফাদার-ব্রাদার ও সিস্টারগণ তাদের সম্প্রদায়ের পরিচিতি ও কার‌্যক্রম তুলে ধরেন। এই সেমিনার আয়োজন করার উদ্দেশ্য হচ্ছে- যেন কিশোর-কিশোরী ও যুবক-যুবতীরা তাদের জীবনের আহ্বান আবিষ্কার ও ব্রতীয় জীবনাহ্বানে সাড়া দিতে পারে।

 

Please follow and like us: