সংবাদদাতা: এ্যান্থনী সজীব কুলেন্তুনু
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে সেন্ট যোসেফস স্কুল এন্ড কলেজের রোভার স্কাউট গ্রুপ কর্তৃক ২৫টি দরিদ্র পরিবারের জন্য ঈদ উপহার প্রদান করা হয়৷ ২৫ মে উক্ত উপহার প্রদান আয়োজনে উপস্থিত ছিলেন সেন্ট যোসেফস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এবং রোভার স্কাউট সেন্ট যোসেফস কলেজ শাখার প্রেসিডেন্ট ড. ফাদার শংকর ডমিনিক গমেজ, মাধ্যমিক শাখার সহকারি প্রধান শিক্ষক বেনেডিক্ট গমেজ, রোভার স্কাউট গ্রুপ লিডার সজীব পিউরীফিকেশন, উপজেলা স্কাউট এর সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির এবং কলেজ রোভার স্কাউট শাখার সদস্যবৃন্দ।
অধ্যক্ষ মহোদয় বলেন, আমরা যেন উপহার পেয়ে সৃষ্টিকর্তার প্রশংসা করি এবং আমরা অন্যের নিকট থেকে যেমন সহযোগীতা পাই তেমনি যেন অপরকেও সবসময় সাহায্য করার জন্য প্রস্তুত থাকি। এভাবেই আমরা একটি মানবিক রাষ্ট্র গড়ে তুলতে সক্ষম হবো।
Please follow and like us:




