মুশরইল ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো জপমালা রাণী মারীয়া মাসের সমাপনী অনুষ্ঠান
সংবাদদাতা: ডানিয়েল লর্ড রোজারিও মুশরইল ধর্মপল্লীতে অনুষ্ঠিত হয়েছে জপমালা রাণী মারীয়া মাসের সমাপনী খ্রিস্টযাগ। ২৯ অক্টোবর বিকালে ধর্মপল্লীর বিভিন্ন গ্রাম থেকে খ্রিস্টভক্তগণ কুমারী মারীয়ার প্রতিকৃতিসহ রোজারিমালা সহযোগে ধর্মপল্লী প্রাঙ্গণে উপস্থিত হন। মা মারীয়ার স্মরণে অনুষ্ঠিত বিশেষ খ্রিস্টযাগে প্রধান পৌরহিত্য করেন সাধু পিতর সেমিনারির পরিচালক ফাদার বিশ্বনাথ মারাণ্ডী এবং সহার্পিত খ্রিস্টযাগে অংশ নেন ধর্মপল্লীর পাল পুরোহিত […]














