সুরশুনিপাড়া ধর্মপল্লীতে পালিত হলো সৃষ্টি উদযাপন রবিবার
সংবাদদাতা: ফাদার মাইকেল হেম্ব্রম সৃষ্টিকর্তার অপার সৃষ্টি ও পৃথিবীর পরিবেশের প্রতি মানুষের দায়িত্ব সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ৬ সেপ্টেম্বর সুরশুনিপাড়া ধর্মপল্লীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো “সৃষ্টি উদযাপন রবিবার”। খ্রিস্টযাগের শুরুতে সৃষ্টির প্রতীক হিসেবে গাছের চারা নিয়ে শোভাযাত্রা করা হয়। এর মধ্য দিয়ে প্রকৃতি ও পরিবেশের প্রতি যত্নশীল হওয়ার আহ্বান তুলে ধরা হয়। খ্রিস্টযাগ উৎসর্গ করেন […]





