সংবাদদাতা: অর্নেট ব্লেইজ পেরেরা

ফৈলজানা ধর্মপল্লীতে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে “সৃষ্টি  উদযাপন” রবিবার। সৃষ্টির প্রতি মানুষের দায়িত্ব ও ভালোবাসার বার্তা নিয়ে আয়োজিত ৬ সেপ্টেম্বর এ অনুষ্ঠানে ধর্মীয় প্রার্থনার মধ্য দিয়ে প্রকৃতি ও সৃষ্টিজগতের প্রতি যত্নশীল হওয়ার আহ্বান জানানো হয়।

খ্রিস্টযাগের উপদেশে ফাদার হ্যামলেট বলেন, “আমরা সৃষ্টির অংশ। তাই প্রতিটি সৃষ্টির সেবা করা আমাদের দায়িত্ব।” তিনি বলেন, ঈশ্বরের সৃষ্ট এই পৃথিবী শুধু মানুষের জন্য নয়; প্রকৃতি, জীবজন্তু ও সমগ্র সৃষ্টিজগতের প্রতি মানুষের দায়িত্ব রয়েছে। সৃষ্টিকে ভালোবাসা ও রক্ষা করার মধ্য দিয়েই সৃষ্টিকর্তার প্রতি আমাদের ভালোবাসা প্রকাশ পায়।

তিনি আরও বলেন, বর্তমান সময়ে পরিবেশের ভারসাম্য রক্ষা, প্রকৃতির যত্ন নেওয়া এবং জীবজগতের প্রতি সহমর্মী হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেক মানুষের ছোট ছোট দায়িত্বশীল উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ও নিরাপদ পৃথিবী গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এই খ্রিস্টযাগে স্থানীয় ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন। প্রার্থনা ও খ্রিস্টযাগের মধ্য দিয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি সৃষ্টি সংরক্ষণ, প্রকৃতির প্রতি ভালোবাসা এবং প্রতিটি সৃষ্টির সেবার অঙ্গীকার ব্যক্ত করা হয়। সৃষ্টির প্রতি মানুষের দায়িত্বের এই গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে আয়োজিত অনুষ্ঠানটি উপস্থিত সবার মধ্যে সচেতনতা ও অনুপ্রেরণা সৃষ্টি করে।

 

Please follow and like us: