আর্চবিশপ মোজেস স্মৃতি ফুটবল টুর্নামেন্টে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন রাজশাহী ধর্মপ্রদেশ
বরেন্দ্রদূত সংবাদদাতা আর্চবিশপ মোজেস স্মৃতি ফুটবল একদিনের টুর্নামেন্ট– ২০২৬-এ অসাধারণ ক্রীড়ানৈপুণ্য প্রদর্শন করে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে রাজশাহী ধর্মপ্রদেশ ফুটবল দল। ২১ নভেম্বর ঢাকার মঠবাড়িস্থ সাধু অগাস্টিন ধর্মপল্লী প্রাঙ্গণে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের শুরু থেকেই রাজশাহী ধর্মপ্রদেশের খেলোয়াড়রা চমৎকার ক্রীড়াশৈলী, দলীয় সমন্বয়, শৃঙ্খলা ও দৃঢ় মনোবলের পরিচয় দেন। প্রথম ম্যাচে খুলনা […]





