সংবাদ

241250 of 1397 items

উত্তর ভিকারিয়ায় অনুষ্ঠিত হলো আহ্বানমেলা

by Barendradut

সংবাদদাতা: ফাদার স্বপন পিউরীফিকেশন রাজশাহী ধর্মপ্রদেশের উত্তর ভিকারিয়ার বেণীদুয়ার ধর্মপল্লীতে বিভিন্ন ধর্মপল্লী থেকে আগত অষ্টম হতে কলেজ-বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত যুবক-যুবতীদের ‘যিশুর আহ্বান- ‘আমি তোমাকে করে তুলবো মানুষ ধরার জেলে’ মূলসুরের ওপর অর্ধদিবসব্যাপী আহ্বানমেলা অনুষ্ঠিত হয়। ২৩ মে অনুষ্ঠিত আহ্বানমেলায় ১৬০জন অংশগ্রহণ করে। প্রার্থনা, প্রদীপ প্রজ্জ্বলন, আহ্বান বিষয়ক গানসহ পাল পুরোহিতের শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে সেমিনার শুরু […]

পবিত্র আত্মা উচ্চ সেমিনারী, বনানীতে অনুষ্ঠিত হলো ডিকনাভিষেক অনুষ্ঠান

by Barendradut

নিজস্ব সংবাদদাতা বিশ্বমণ্ডলী তথা বাংলাদেশ মণ্ডলীর জন্য আজকের এই দিন আশির্বাদপূর্ণ। বর্তমান বিশ্ব বাহ্যিকতায় ভরপুর। পরিবারে প্রার্থনা হারিয়ে যাচ্ছে। আর এই চ্যালেঞ্জের মূহুর্তে বাংলাদেশ মণ্ডলীতে এই ডিকনাভিষেক আশার পথ দেখায়। আজকে ডিকনগণ যিশুর যাজকীয় অভিষেকে প্রবেশের জন্য ডিকনানুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিক স্বীকৃতি লাভ করছে। তাই খ্রিস্টভক্ত হিসাবে তাদের এই সেবাকাজে আমাদের সহায়তা করতে হবে। ২৪ […]

চির নিদ্রায় শায়িত হলেন মন্সিনিয়র মার্শেল ফিলিপ তপ্ন

by Barendradut

নিজস্ব সংবাদদাতা রাজশাহী ধর্মপ্রদেশের যাজক মন্সিনিয়র মার্শেল ফিলিপ তপ্ন মাতৃধর্মপল্লী বেণীদুয়ারে চির নিদ্রায় শায়িত হলেন। তিনি বিশদিন যাবৎ আইসিউতে অসুস্থতার সাথে লড়াই করে ২১ মে রাত আটটায় রাজশাহী মেডিকেলে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ছিয়াত্তর বছর। ২২ মে সকাল সাতটা ত্রিশ মিনিটে বিশপ হাউজে মন্সিনিয়র মার্শেল ফিলিপ তপ্নের আত্মার চিরশান্তি ও কল্যাণ কামনায় খ্রিস্টযাগ […]

বনপাড়া ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো মা দিবস

by Barendradut

সংবাদদাতা: রিজেন্ট শিবলাল “ঐ দেখ তোমার মা” মূলসুরকে কেন্দ্র করে বনপাড়াতে অনুষ্ঠিত হলো বিশ্ব মা দিবস। এতে ফাদার-সিস্টারসহ ১৬০জন মা উপস্থিত ছিলেন। ১৮ মে রবিবার খ্রিস্টযাগের পর মা দিবস উদযাপিত হয়। ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার দিলীপ এস, কস্তা খ্রিস্টযাগের উপদেশে বলেন, মায়ের মধ্য দিয়ে জগতে আগমন, মা সকল দেশে সকল জাতিতে পূজনীয়। একটি শিশুর আগমের […]

নবাই বটতলা ধর্মপল্লীতে সিস্টার সেলিন বাড়ৈ, এসসির সুবর্ণ জয়ন্তী উদযাপন

by Barendradut

ফাদার লিংকন কস্তা নবাই বটতলা ধর্মপল্লীতে সিস্টার সেলিস বাড়ৈ এসসি’র ব্রতীয় জীবনের বর্ণিল ও গৌরবময়ী ৫০ বছর পদার্পণ উপলক্ষে সুবর্ণ জুবিলী উদযাপন করা হয়। ১৬ মে অনুষ্ঠিত জুবিলী উৎসবে বিশপ, ফাদার, সিস্টার এবং খ্রিস্টভক্তগণ উপস্থিত ছিলেন। পবিত্র খ্রিস্টযাগের মধ্য দিয়ে জয়ন্তী অনুষ্ঠান শুরু হয়। খিস্টযাগে পৌরহিত্য করেন বিশপ জের্ভাস রোজারিও। বিশপ খ্রিস্টযাগের উপদেশ বাণীতে সিস্টারের […]

শিক্ষক-শিক্ষিকাদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো খ্রিস্ট জন্মজয়ন্তী সেমিনার

by Barendradut

সংবাদদাতা: ব্রাদার রঞ্জন পিউরীফিকেশন, সিএসসি “খ্রিস্ট জয়ন্তী: আমরা হলাম আশার তীর্থযাত্রী” বিষয়ের ওপর রাজশাহী ক্যাথলিক টিচার্স টিমের আয়োজনে রাজশাহী শহরের বিভিন্ন স্কুলে কর্মরত ২৫জন ক্যাথলিক শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে অর্ধদিবসব্যাপী সেমিনারের আয়োজন করা হয়। ১৬ মে অনুষ্ঠিত সেমিনারের শুরুতে ব্রাদার রঞ্জন পিউরিফিকেশন, সিএসসি সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করেন। “খ্রিস্ট জয়ন্তী: আমরা হলাম আশার তীর্থযাত্রী” বিষয়ের ওপর আলোচনা করেন […]

ফাদার লিংকু লেনার্ড গমেজের মন্সিনিয়র উপাধি লাভ

by Barendradut

পুণ্যপিতা ফ্রান্সিস ৩১ মার্চ ২০২৫ খ্রিস্টাব্দে রাজশাহী ধর্মপ্রদেশের সন্তান ফাদার লিংকু লেনার্ড গমেজকে পুণ্যপিতার চ্যাপলেইন মনোনীত করেছেন। এখন থেকে ফাদার লিংকু লেনার্ড গমেজ মন্সিনিয়র হিসাবে পরিচিত হবেন। আশির্বাদিত ও আনন্দঘন এই মূহুর্তে মন্সিনিয়র লিংকু লেনার্ড গমেজের প্রতি খ্রিস্টিয় শুভেচ্ছা-অভিনন্দন! মন্সিনিয়র লিংকু লেনার্ড গমেজের জন্ম ১৭ নভেম্বর ১৯৮১ খ্রিস্টাব্দে বোর্ণী ধর্মপল্লীর দ্বারিকুশি গ্রামে। বাবা প্যাট্রিক গমেজ […]

আন্ধারকোঠা ধর্মপল্লীর লালাদিঘী গ্রামে গির্জা উদ্বোধন

by Barendradut

সংবাদদাতা: ফাদার ডেভিড পালমা আন্ধারকোঠা ধর্মপল্লীর লালাদিঘী গ্রামে নবনির্মিত গির্জা উদ্বোধন করা হয়েছে। ১৭ মে গির্জা উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশপ জের্ভাস রোজারিও, ভিকার জেনারেল ফাদার ফাবিয়ান মারাণ্ডী, ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার প্রেমু রোজারিও, ধর্মপ্রদেশের ‍উন্নয়ন প্রশাসক ফাদার উইলিয়াম মুর্মুসহ অন্যান্য ফাদার, ব্রাদার, সিস্টার ও উল্লেখযোগ্য সংখ্যক খ্রিস্টভক্ত। লালাদিঘী গ্রামের এই গির্জা তৈরিতে সহায়তা করেছে […]

বনপাড়া ধর্মপল্লীতে আহ্বান দিবস উদযাপন

by Barendradut

ফাদার শ্যামল জেমস্ গমেজ “আশার তীর্থযাত্রী: জীবনের একটি উপহার” এই মূলসুরকে কেন্দ্র করে বনপাড়াতে অনুষ্ঠিত হয়েছে আহ্বান দিবস। এতে ফাদার-সিস্টারসহ ১২০জন ছেলেমেয়ে অংশগ্রহণ করে। ১১ মে পাল পুরোহিত ফাদার দিলীপ এস. কস্তার সহার্পিত খ্রিস্টযাগের মধ্য দিয়ে অর্ধদিবসের অনুষ্ঠান শুরু হয়। উপদেশে ফাদার দিলীপ বলেন, আমাদের প্রত্যেকের জীবন হলো ঈশ্বরের দেওয়া শ্রেষ্ঠ উপহার, তাই প্রতিটি জীবনকে […]

রাজশাহী ধর্মপ্রদেশের উত্তর ভিকারিয়ায় অনুষ্ঠিত হলো ফাদার ও সিস্টারদের পাস্কা পুনর্মিলনী

by Barendradut

সংবাদদাতা: ফাদার স্বপন পিউরীফিকেশন রাজশাহী ধর্মপ্রদেশীয় যাজকীয় ও ব্রতধারী-ব্রতধারিণীদের জন্য কমিশনের উদ্যোগে চাঁদপুকুর ধর্মপল্লীতে উত্তর ভিকারিয়ায় সেবাদানরত ফাদার ও সিস্টারদের পাস্কা পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। ৯ মে অনুষ্ঠিত পুনর্মিলনীর মূলভাব ছিলো ‘এম্মাউসের পথে যিশুর সাথে যাত্রা’। উত্তর ভিকারিয়ার বিভিন্ন ধর্মপল্লী ও প্রতিষ্ঠানে সেবাদানরত ২৭ জন ফাদার-সিস্টার এতে অংশগ্রহণ করেন। সাক্রামেন্তীয় আরাধনার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। কমিশনের […]