সংবাদ

321 – 330 of 1512 items

প্রেস বিজ্ঞপ্তি

by Barendradut

২২/৭/২০২৫ খ্রিস্টাব্দ মাইলস্টোন স্কুল ও কলেজে বিমান দুর্ঘটনায় বাংলাদেশ কাথলিক মণ্ডলীর শোক, সমবেদনা ও প্রার্থনা ২১ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ সোমবার ঢাকার দিয়াবাড়ীতে অবস্থিত মাইলস্টোন স্কুল ও কলেছে বিমান দুর্ঘটনায় ছাত্র, শিক্ষক, অভিভাবক, পাইলটসহ অনেকে নিহত এবং অনেকে গুরুতর আহত হওয়ার হৃদয় বিদারক ঘটনায় সারা বাংলাদেশের সঙ্গে যুক্ত হয়ে কাথলিক মণ্ডলীর সকল সদস্য অত্যন্ত শোকাহত ও […]

রাজশাহী ধর্মপ্রদেশীয় মেজর সেমিনারীয়ানদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো মিলনমেলা

by Barendradut

নিজস্ব সংবাদদাতা পবিত্র আত্মা উচ্চ সেমিনারী, বনানীতে অধ্যয়নরত রাজশাহী ধর্মপ্রদেশের সেমিনারীয়ানদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো মিলনমেলা। ১৮ থেকে ২০ জুলাই উত্তম মেষপালক ক্যাথিড্রাল, বাগানপাড়া ধর্মপল্লীতে এই মিলনমেলা অনুষ্ঠিত হয়। মিলনমেলার মূলভাব ছিলো, ‘যাজক প্রার্থীদের গঠন জীবনে প্রার্থনার গুরুত্ব ও দৃঢ় বিশ্বাসে আশায় পথচলা’। উক্ত মিলনমেলায় উপস্থিত ছিলেন ভিকার জেনারেল ফাদার ফাবিয়ান মারাণ্ডী, চ্যান্সেলর ফাদার প্রেমু রোজারিও, […]

মুশরইল ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো শিশুমঙ্গল দিবস

by Barendradut

সংবাদদাতা: লর্ড ডানিয়েল রোজারিও “তোমাদের পরম পিতা যেমন দয়ালু, তোমরাও তেমনি দয়ালু হও” মূলসুরকে কেন্দ্র করে ১৮ জুলাই রাজশাহী ধর্মপ্রদেশের মুশরইল ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো শিশুমঙ্গল দিবস। এতে ধর্মপল্লীর ফাদার, সিস্টার ও সেমিনারিয়ান এবং বিভিন্ন গ্রাম থেকে শিশু ও শিশু এনিমেটরসহ মোট ৭৮ জন উপস্থিত ছিলেন। উদ্বোধনী খ্রিস্টযাগ উৎসর্গ করেন পাল পুরোহিত ফাদার প্রশান্ত আইন্দ। ফাদার […]

তীর্থে কেন যাবিরে মন

by Barendradut

ফাদার সাগর কোড়াইয়া যিশুর জন্মের জুবিলীবর্ষ পালন করছে বিশ্বমণ্ডলী। এ উপলক্ষে সারা পৃথিবী থেকে খ্রিস্টভক্তগণ ভাটিকানে তীর্থে যাচ্ছে। বাংলাদেশের খ্রিস্টানরাও এর বাইরে নয়। ইতিমধ্যে বেশ কয়েকটি দল ভাটিকানে তীর্থ করে ফিরে এসেছে। জুবিলীবর্ষ হচ্ছে নবায়িত হওয়ার সময়। নবায়িত হবার একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হচ্ছে তীর্থস্থান পরিদর্শন। পৃথিবীর প্রধান ধর্মগুলোতে তীর্থ করার প্রচলন বেশ প্রাচীন। হিন্দুধর্মে কাশী, […]

নবাই বটতলাতে অনুষ্ঠিত হলো পালকীয় সম্মেলন ও পালকীয় পরিষদের শপথগ্রহণ অনুষ্ঠান

by Barendradut

সংবাদদাতা: ফাদার লিংকন সামূয়েল কস্তা নবাই বটতলা ধর্মপল্লীর বিভিন্ন গ্রাম ও ব্লক থেকে নির্বাচিত সদস্যদের নিয়ে পালকীয় সম্মেলেন ও পালকীয় পরিষদের নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। ১১ জুলাই দিনের শুরুতে ছিলো অভ্যর্থনা, নাম নিবন্ধন ও পবিত্র খিস্টযাগ। খ্রিস্টযাগে পৌরহিত্য ও শপথগ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন করেন ফাদার সুশান্ত ডি’কস্তা। খ্রিস্টযাগের উপদেশে তিনি সকলকে আধ্যাত্মিক এবং […]

বনপাড়াতে অনুষ্ঠিত হলো সুরক্ষা বিষয়ক সেমিনার

by Barendradut

সংবাদদাতা: ফাদার শ্যামল জেমস গমেজ “যুবপ্রাণ ও সুরক্ষিত জীবন” মূলসুরকে কেন্দ্র করে লূর্দের রাণী মারীয়া ধর্মপল্লী বনপাড়ায় অনুষ্ঠিত হলো সারাদিনব্যাপী সুরক্ষা বিষয়ক সেমিনার। ১১ জুলাই ধর্মপল্লীর সহকারী পাল পুরোহিত ফাদার শ্যামল জেমস্ গমেজ কতৃর্ক খ্রিস্টযাগ উৎসর্গের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়। খ্রিস্টযাগের উপদেশে ফাদার শ্যামল বলেন, ঈশ্বর জীবন ও সুরক্ষা দুটোই সুন্দরভাবে পরিচালনা করেন। […]

সেন্ট যোসেফস স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হল আন্তঃস্কুল বিজ্ঞানমেলা

by Barendradut

সজীব কুলেন্তুনু (ক্যাম্পাস প্রতিনিধি) বনপাড়া সেন্ট যোসেফস স্কুল অ্যান্ড কলেজের প্রাথমিক শাখায় আয়োজিত হল আন্তঃস্কুল বিজ্ঞানমেলা ২০২৫। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ ড. ফাদার শংকর ডমিনিক গমেজ। আরও উপস্থিত ছিলেন মাধ্যমিক শাখার ইনচার্জ সিস্টার জয়া এসএমআরএ, কলেজ শাখার প্রভাষকবৃন্দ ও প্রাথমিক শাখার শিক্ষকমণ্ডলী। উদ্বোধনী বক্তব্যে অধ্যক্ষ আয়োজক ও অংশগ্রহণকারী সকলকে […]

দক্ষিণ কোরিয়া থেকে আগত প্রতিনিধিদের বোর্ণী ধর্মপল্লী পরিদর্শন

by Barendradut

সংবাদদাতা: প্রতীক রোজারিও দক্ষিন কোরিয়া থেকে একজন ফাদার, তিনজন যুবপ্রতিনিধি ও বাংলাদেশে কর্মরত দুইজন কোরিয়ান সিস্টার বোর্ণী ধর্মপল্লীতে বিসিএসএম ও ওয়াইসিএস এর ছাত্র-ছাত্রীদের সাথে মতবিনিময় করেন। উল্লেখ থাকে যে, আগামী ২০২৭ খ্রিস্টাব্দে দক্ষিণ কোরিয়াতে বিশ্ব যুবদিবস অনুষ্ঠিত হবে এবং সেটাকে কেন্দ্র করে প্রতিনিধিদের রাজশাহী ধর্মপ্রদেশ পরিদর্শন। ৬ জুলাই প্রতিনিধিদের সাথে আরো উপস্থিত ছিলেন রাজশাহী ধর্মপ্রদেশের […]

অনুষ্ঠিত হলো সুরক্ষা বিষয়ক কর্মশালা

by Barendradut

সংবাদদাতা: বেনেডিক্ট তুষার বিশ্বাস রাজশাহী ধর্মপ্রদেশের খ্রিস্টজ্যোতি পালকীয় সেবাকেন্দ্রে অনুষ্ঠিত হলো সুরক্ষা বিষয়ক কর্মশালা। ৪ থেকে ৫ জুলাই অনুষ্ঠিত এই কর্মশালাতে বিভিন্ন ধর্মপল্লী থেকে মোট ১০৩জন অংশগ্রহণ করে। কর্মশালার প্রথম দিনের অনুষ্ঠানটি ছিলো দক্ষিণ কোরিয়া থেকে আগত অতিথিদের নিয়ে আলোচনা সভা। পাহাড়িয়া ও সাঁন্তাল কৃষ্টিতে নৃত্য ও পা ধোয়ানোর মধ্য দিয়ে অতিথিদের বরণ করা হয়। […]

চাঁদপুকুর ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো পালকীয় কর্মশালা

by Barendradut

সংবাদদাতা: ডিকন আলবার্ট বকুল ক্রুশ “খ্রিস্ট জুবিলী: আশার তীর্থযাত্রায় আমাদের অংশগ্রহণ” মূলসুরের ওপর চাঁদপুকুর শান্তিরাজ খ্রিস্ট ধর্মপল্লীতে ২ থেকে ৩ জুলাই অনুষ্ঠিত হলো পালকীয় কর্মশালা। উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার বাবলু কোড়াইয়া, সহকারী পুরোহিত ফাদার মাইকেল হাঁসদা, ফাদার প্রেমু রোজারিও ও সিস্টারসহ ৫৮জন খ্রিস্টভক্ত। কর্মশালার শুরুতে পাল-পুরোহিত ফাদার বাবলু কোড়াইয়া উদ্বোধনী বক্তব্যে কর্মশালার […]