সংবাদদাতা: ফাদার হেরোত মণ্ডল, ওএমআই
সাধু পলের ধর্মপল্লী কাটাডাঙ্গাতে ‘কৃষ্টি-সংস্কৃতির মধ্যে দিয়ে যীশুর দিকে যাত্রা’ মূলভাবের আলোকে অনুষ্ঠিত হলো ওয়াইসিএস দিবস। ২৪ জুলাই বিভিন্ন গ্রাম থেকে আগত ৮০ জন ছেলেমেয়ে, ২ জন ফাদার এবং তিনজন সিস্টার এই দিবসে অংশগ্রহণ করেন।
সিস্টার দিপালী আরেং ওআইসিএস এর গঠন, লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে আলোচনা করেন। মূলবিষয়ের উপর আলোকপাত করেন ফাদার হেরোত মণ্ডল, ওএমআই। তিনি বলেন যে, যিশু খ্রিস্ট একটি মানব পরিবারে জন্মগ্রহণ করেছিলেন এবং তাঁর নির্দিষ্ট কৃষ্টি-সংস্কৃতি ছিল। তিনি মানুষের কৃষ্টি-সংস্কৃতি পরিহার করেননি বরং যা কল্যানদায়ক ও মানব সহায়ক তা পালন করার জন্য সকলকে আহ্বান জানিয়েছেন। আমাদের সংস্কৃতিতে যা ভাল তা গ্রহণ এবং এরই মধ্যে দিয়ে যিশুর নৈকট্য লাভ করি।
পরিশেষে, পাল পুরোহিত ফাদার কাজল গমেজ, ওএমআই পবিত্র খ্রিস্টযাগ উৎসর্গ করেন। তিনি উপদেশে নিজ নিজ সংস্কৃতি চর্চা, অপসংস্কৃতিকে পরিহার এবং ফেলে দেওয়ার সংস্কৃতি নয় বরং সংরক্ষণের সংস্কৃতির উপর জোর দেন।




