সংবাদদাতা: ডিকন মিঠুন গমেজ

উত্তম মেষপালক কাথিড্রাল ধর্মপল্লীতে প্রবীণ দিবস উদযাপন করা হয়। ২৬ জুলাই পালিত হওয়া দিনের মূল উদ্দেশ্য ছিল প্রবীণদের প্রতি সন্মান, ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ এবং তাঁদের জীবনের অভিজ্ঞতা থেকে অনুপ্রাণিত হওয়া। অনুষ্ঠানে ২২ জন প্রবীণ উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাদার জন পাওলো, পিমে ও রাজশাহী কারিতাস অঞ্চলের আঞ্চলিক পরিচালক ড. আরোক টপ্য। পবিত্র খ্রিস্টযাগের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়। খ্রিস্টযাগে প্রবীণদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মানসিক শান্তি এবং ঈশ্বরের আশীর্বাদের জন্য প্রার্থনা করা হয়।

খ্রিস্টযাগে পৌরহিত্য করেন পাল পুরোহিত ফাদার ফাবিয়ান মার্ডী। তিনি উপদেশে প্রবীণদেরকে পরিবার, সমাজ ও মণ্ডলীর অমূল্য সম্পদ হিসেবে উল্লেখ করেন এবং তাঁদের সম্মান ও যত্ন নেওয়ার জন্য সকলকে আহ্বান জানান। খ্রিস্টযাগ শেষে ছিলো প্রবীণদের অভিজ্ঞতা সহভাগিতা। প্রবীণ সদস্যরা তাঁদের জীবনের বিভিন্ন অভিজ্ঞতা, বিশ্বাসের যাত্রা, সংগ্রাম ও ঈশ্বরের প্রতি আস্থার কথা আলোচনা করেন।

Please follow and like us: