যাজক: ধ্যানময় যাত্রার পথিক

যাজক
ধ্যানময় যাত্রা পথিক
অনন্তকাল ধরে ধ্যানময় থাকে
স্রষ্টা-সৃষ্টির উপলব্ধির জন্যে।

যাজক
বাছাইকৃত-মনোনীত-অভিষিক্ত
চিরকালের সাধনায় রত থাকে
‘যজন’ ক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যে।

যাজক
‘অপর খ্রীষ্ট’ হবার সাধক
তার সাধনা সংস্কারীয়
জীবনের পূর্ণতা জ্ঞানের প্রচেষ্টা মাঝে।

যাজক
নিবেদিত, উৎসকৃত, উদার উন্মুক্ত
ঈশ্বর ও মানুষের সেবায় ব্যাতি-ব্যস্ত
নিরন্তন কর্ম যাজ্ঞিক সাধন ব্রত।

যাজক
ঈশ্বরের ও ভক্তজনগণের মধ্যস্থাকারী
অর্ঘ নিবেদনের শুদ্ধ-ব্রক্ষ্মচারী
সেবা-ধ্যানে: পূজারী নৈবেদ্য উৎসর্গকারী।

যাজক
পুরোহিত: যিনি সকলের
অগ্রপথিক; আধ্যাত্মিক কল্যাণকামী
মঙ্গল প্রদীপ প্রজ্জলনকারী।

যাজক
সংস্কারের সেবক, বাণীর বাহক
এবং ভক্তজনগণের শাসনকারী
পথ দেখান স্বর্গীয় যাত্রীর মতো।

যাজক
জগতের মানুষ কিন্তু জাগতিক নয়
ধ্যান-জ্ঞান নিত্য-সাধনায়
অন্যান্য পথিক, সত্য-সুন্দরের সাধক।

যাজক
নিরন্তর প্রহরী, প্রার্থনার সেবক
প্রার্থনার গুণে, ধ্যানময়ী অবয়ব
আধ্যাত্মিক গুরু; জগতের আনন্দযজ্ঞে।

যাজক
উত্তম মেষপালক
বিনম্র সেবক নম্রতাগুণে
ভারবাহী মেষপালক-সেবক।

যাজক
নিত্যদিনের আদর্শ পালক
যীশুর আদলে-শুদ্ধ সুন্দর জীবন
দীন হতে দীনের রাজন।

যাজক
প্রার্থনার নিরন্তন যাত্রী
ভক্তজনগণ সহযাত্রী
পিতার রাজ্যে প্রবেশের লক্ষ্যে।

Please follow and like us: