সংবাদদাতা: ফাদার স্বপন পিউরীফিকেশন
“The Journey Towards Building a Culture of Encounter with Christ Jesus” মূলভাবের আলোকে ধর্মপ্রদেশীয় যুব কমিশন ও নবাই বটতলা মিশনের সহযোগিতায় নবাই বটতলাতে ওয়াইসিএস সেমিনার অনুষ্ঠিত হয়। এতে ১৩০ জন অংশগ্রহণ করে।
সেমিনারে মূলভাবের উপর আলোচনা করেন ফাদার লিংকন কস্তা। ধর্মীয় জীবন আহ্বান বিষয়ে সহভাগিতা করেন সিস্টার কল্যাণী আগ্নেশ পালমা, এসসি। শিশু ও যুবক-যুবতীদের মণ্ডলীতে দায়িত্ব – কর্তব্য সম্পর্কে কথা বলেন কস্তানতিনা হাঁসদা। এছাড়াও কাথলিক মণ্ডলীর ধর্মশিক্ষা বিষয়ে উপস্থাপনা দেন ফাদার স্বপন পিউরীফিকেশন।
Please follow and like us:




