পঞ্চ দীপের শিখা: সাধু জন ভিয়ান্নী
ধ্যান-জ্ঞানে: অনন্য
যাজক হবার একান্ত অভিলাষে
গঠনগৃহে সাধন-ভজন
ধ্যান-জ্ঞানে যিশুকে অনুসরণ
যাজক হবার দীপ্ত ইচ্ছাকে নিয়ে অধ্যয়ন
জীবনধ্যানে যিশুতে আত্ম-সমর্পণ।
ত্যাগের মহিমায় জীবন,
নিত্যদিনের ধারাপাতে
কষ্ট-ত্যাগ-কৃচ্ছতার দ্বার বেয়ে
এগিয়ে যান যিশুর প্রেমানলে
শুদ্ধ-সুন্দর জীবন গড়ার লক্ষ্যে
ঐশ মহিমায় জীবন-যৌবন সমর্পণ করে।
আত্মিক-নিরাময়কারী,
একাগ্র মনন ধ্যানে: পাপস্বীকার শ্রোতাবেসে
দিন-মান সময় কাটান ভক্তবিশ্বাসীর জন্যে
‘বলা না বলা’ পাপ বুঝেন তিনি
আত্মিক ক্ষমতা বলে; দেশ-বিদেশের শত সহস্র
ভক্তের আত্মিক নিরাময়কারী: যিশুর নামে ক্ষমাদানে।
ভগ্ন হৃদয়: জনগণের পালক
একচল্লিশ বছরের পালকীয় কাজে
হাজার-মানুষের মন-পরিবর্তন
জন মেরী ভিয়ান্নী প্রার্থনা ও ত্যাগে
ধর্মভাষণ, পরিবার পরিদর্শন আর পাপস্বীকারের
পুণ্য কার্যাবলীতে: তিনি ‘অপর খ্রিস্ট’ প্রতিপালক সকলের।
কৃচ্ছতার গুণে: প্রতিপালক যাজককে
নিত্যদিনের পরিশ্রম, কৃচ্ছতা-ত্যাগ
আর পরিমিত আহার, নিরন্তর প্রার্থনার মাঝে
বেঁচে থাকার আনন্দ সংকীর্তন ঐশ ভালবাসাতে
আর্স নগরের ক্ষুদ্র ধর্মপল্লীর ত্যাগী পাল পুরোহিত
বিশ্ব মাঝে অনুকরণীয় আদর্শ সাধু যোহন মেরী ভিয়ান্নী।





