সংবাদদাতা: ফাদার যোহন মিন্টু রায়
সাধু আগষ্টিনের পর্ব পালন
ভূতাহারা ধর্মপল্লীর করবলা গ্রামের গির্জায় গির্জার প্রতিপালক সাধু আগষ্টিনের পর্ব পালন করা হয়। ২৮ আগষ্ট খ্রিস্টযাগের উপদেশে ফাদার যোহন মিন্টু রায় সাধু আগষ্টিনের জীবনী ও বিভিন্ন গুণাবলী উল্লেখ করে যিশুর বাণী প্রচার ও মানবসেবায় তা চর্চা করার বিষয়ে সকলকে অনুপ্রাণিত করেন।
ওয়াইসিএস ও যুব গঠন সেমিনার
ভূতাহারা ধর্মপল্লীতে অনুষ্ঠিত হয়েছে ওয়াইসিএস ও যুব গঠন সেমিনার। এই সেমিনারে ৩ জন ফাদার ৪ জন সিষ্টার ও ৪ জন এনিমেটরসহ মোট ১১৮ জন অংশগ্রহণ করে। ২৮ আগষ্ট কর্মসূচীর মধ্যে ছিল সান্ধ্য আরাধনা ও পাপস্বীকার, উদ্বোধনী অনুষ্ঠান ও পরচয় পর্ব। ২৯ আগষ্ট ‘হায়রে আমি মঙ্গলবাণী যদি না প্রচার করি!-এ বিষয়ে সহভাগিতা করেন ফাদার যোহন মিন্টু রায়, যুব নৈতিকতা ও আধ্যাত্মিকতা বিষয়ে ফাদার পল কস্তা এবং জীবন আহ্বান বিষয়ে ফাদার বাপ্পী এনরিকো ক্রুশ কথা বলেন। বিশেষভাবে ওয়াইসিএস কী, কীভাবে ওয়াইসিএস সেল গঠন ও পরিচালনা করতে হয় এ বিষয়ে আলোচনা এবং অনুশীলন করান সিস্টার পারুল মূর্ম্মূ, সিআইসি ও গৌরি মুর্মু, এলএচসসি। এছাড়াও ছিল বাইবেলভিত্তিক নাটিকা প্রতিযোগিতা, বাইবেল কুইজ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী।






