সংবাদদাতা: ফাদার যোহন মিন্টু রায়

শ্রমিক সাধু যোসেফের ধর্মপল্লী ভূতাহারায় মারীয়ার নির্মল হৃদয়ের পর্ব ও শান্তিরাণী সিষ্টারগণের ‘দূতগণের রাণী মারীয়ার নির্মল হৃদয়ের ক্যাটেখিস্ট সন্ন্যাস সংঘ’ এর পর্ব দিবস পালন করা হয়।

১৩ জুন পর্বীয় খ্রিস্টযাগ উৎসর্গ করেন সহকারী ফাদার যোহন মিন্টু রায়। খ্রিস্টযাগের উপদেশে তিনি যিশুর পবিত্র হৃদয় ও মারীয়ার নির্মল হৃদয়ের গুণাবলী তুলে ধরেন। তিনি বলেন, যিশু ও মারীয়ার হৃদয় হলো পবিত্র হৃদয়, ভালবাসা ও ক্ষমার হৃদয়। আমরা প্রার্থনা করি আমাদের হৃদয় যেন হয়ে উঠে ভালবাসা, ক্ষমা ও সেবার হৃদয়।

খ্রিস্টযাগের পর অত্র ধর্মপল্লীতে শান্তিরাণী স¤্রদায়ের সেবাদানরত সিস্টার মারীয়া গরেট্রি কস্তা, সি. তেরেজা মুর্মু ও সিস্টার পারুল মুর্মুকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।

Please follow and like us: