সংবাদদাতা: ফাদার আলবার্ট বকুল ক্রুজ

ওয়াইসিএস বনপাড়া ইউনিটের আয়োজনে ও রাজশাহী ধর্মপ্রদেশীয় যুব কমিশনের সহযোগিতায় লূর্দের রানী মারীয়া ধর্মপল্লী, বনপাড়াতে অনুষ্ঠিত হয়েছে ওয়াইসিএস সম্মেলন। ২৬ জুলাই সন্মেলনে হাইস্কুল ও কলেজের ৯৮ জন ছেলেমেয়ে অংশগ্রহণ করে। পবিত্র খিস্টযাগের মধ্যে দিয়ে সারাদিনব্যাপী অনুষ্ঠান শুরু হয় । খ্রিস্টযাগ উৎসর্গ করেন বনপাড়া ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার দিলীপ এস. কস্তা। তিনি উপদেশে ছেলেমেয়েদের ওয়াইসিএস এর মতাদর্শ অনুসরণ করে নিজেদের জীবন সুন্দরভাবে গঠন করতে উৎসাহিত করেন।

খ্রিস্টযাগের পর ওয়াইসিএস এর লক্ষ ও উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করেন সেন্ট যোসেফস্ স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক বেনেডিক্ট গমেজ। এছাড়াও ছেলেমেয়েদের জীবনাহ্বান সম্পর্কে কথা বলেন ফাদার সুরেশ পিউরিফিকেশন। বিকালে সাংস্কৃতিক অনুষ্ঠান, সঙ্গীত প্রতিযোগীতা এবং শেষে পুরষ্কার বিতরণীর মধ্য দিয়ে সন্মেলন সমাপ্ত হয়।

 

Please follow and like us: