সংবাদদাতা: আন্তনী সজীব কুলেন্তুনু

সেন্ট যোসেফস স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হলো আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট ২০২৬ খ্রিস্টাব্দ। ২৯ জুলাই শুরু হয়ে ২৭ আগস্ট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল ম্যাচের শুভ উদ্বোধন করেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ ড. ফাদার শংকর ডমিনিক গমেজ।  এসময় আরও উপস্থিত ছিলেন মাধ্যমিক শাখার সম্মানিত সহকারি প্রধান শিক্ষক মি. বেনেডিক্ট গমেজ এবং অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

আন্তঃশ্রেণি বালিকা ফুটবল প্রতিযোগিতার ফাইনাল ম্যাচে বাঘিনী একাদশের মুখোমুখি হয় খুচরা একাদশ৷ উত্তেজনাপূর্ণ এই ম্যাচে টাইব্রেকারে খুচরা একাদশ টিমের মেয়েরা ১-০ গোলে শ্বাসরুদ্ধকর জয় অর্জন করে।

উক্ত টুর্নামেন্টের জুনিয়র বালকদের মধ্যে দ্বিতীয়  ফাইনাল ম্যাচে ৭ম ক শাখার মুখোমুখি হয় ৬ষ্ঠ কদম। পুর্ণ সময় শেষে টাইব্রেকারে ১-০ গোলে ৭ম ক চ্যাম্পিয়নের ট্রফি অর্জন করে।

টুর্নামেন্টের শেষ ফাইনাল ম্যাচে সিনিয়র বালকদের মধ্যে ৯ম খ এর মুখোমুখি হয় ১০ম গ শাখার বালকেরা। হাড্ডাহাড্ডি লড়াই শেষে এই ম্যাচটিও টাইব্রেকারে গড়ায় এবং ১০ম-গ শাখার ছেলেরা অবিশ্বাস্য জয় অর্জন করে।

ম্যাচ শেষে অধ্যক্ষ ও শিক্ষকমণ্ডলী চ্যাম্পিয়ন এবং রানার্স আপ দলের খেলোয়াড়দের মেডেল ও ট্রফি প্রদান করেন।

Please follow and like us: