সংবাদদাতা: ফাদার বকুল ক্রুজ

মা মারীয়া সংঘের আয়োজনে বনপাড়া ধর্মপল্লীতে পালিত হলো মা মারীয়ার জন্মদিন ও মারীয়া সংঘের পর্বদিন। ৮  সেপ্টেম্বর এই অনুষ্ঠানে বনপাড়া মারীয়া সংঘের সদস্যাবৃন্দ, মানগাছা হতে আগত অতিথিবৃন্দ ও বনপাড়া পালকীয় পরিষদের কয়েকজন সদস্যসহ ১৩০ জন অংশগ্রহণ করেন।

সারাদিনব্যাপী এই আয়োজন শুরু হয় পবিত্র খিস্টযাগের মধ্যে দিয়ে। খ্রিস্টযাগ উৎসর্গ করেন বনপাড়া ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার দিলীপ এস. কস্তা। তিনি উপদেশে বলেন, আমাদের প্রতিদিনের যাত্রা যেন হয় মা মারীয়াকে সঙ্গে নিয়ে, তবেই আমরা তার প্রকৃত শিষ্য-শিষ্যা হয়ে উঠতে পারবো।

পর্ব পালনের জন্য মারীয়া সংঘের সদস্যাগণ নয়দিনব্যাপী নভেনা ও পাপস্বীকারের মধ্য দিয়ে নিজেদের প্রস্তুত করেন। খ্রিস্টযাগের পর মারীয়া সংঘের সদস্যাগণ বিভিন্ন আলোচনা, ভবিষ্যত পরিকল্পনা, নাচ-গান ও অনুপ্ররণামূলক বক্তব্যের মধ্যদিয়ে দিনটি অতিবাহিত করেন।

 

Please follow and like us: