সংবাদদাতা: চন্দন রিচার্ড রোজারিও
রাজশাহী ধর্মপ্রদেশীয় পরিবার জীবন পরিষদের সার্বিক সহযোগিতায় খ্রিস্টজ্যোতি পালকীয় সেবাকেন্দ্রে তিনদিনব্যাপী বিবাহ সপ্তাহান্ত অনুষ্ঠিত হয়। ১০-১২ সেপ্টেম্বর অনুষ্ঠিত উক্ত সপ্তাহান্তে উপস্থিত ছিলেন পরিষদের আহ্বায়ক ফাদার প্রদীপ কস্তা। এছাড়াও সহায়ক হিসেবে কমিশনের সদস্য-সদস্যা ফাদার পল পিটার কস্তা, মঞ্জু বিশ্বাস, সাগরী গমেজ, বৌদ্ধনাথ হাঁসদা-আলফন্সা হেম্ব্রম, চন্দন রোজারিও-মনিকা ক্রুজ দম্পত্তি এবং রাজশাহী ও জয়পুরহাট ধর্মপ্রদেশের বাইশ জোড়া দম্পত্তি অংশগ্রহণ করেন।
সপ্তহান্তের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশপ জের্ভাস রোজারিও। তিনি দম্পত্তিদের উদ্দেশ্যে বলেন, আপনারা পরিবার গঠনের মধ্য দিয়ে মণ্ডলীকেই গঠন করছেন। পারিবারিক জীবনে দম্পত্তিদের মধ্যে মনোমালিন্য হওয়াটা স্বাভাবিক। তবে স্বামী-স্ত্রী দুইজনকেই একে অপরের অনুভূতি সহভাগিতা করতে হয়। আর তা করতে পারলেই স্বামী-স্ত্রীর মধ্যেকার দূরত্ব দূর হয়ে যায়।
উল্লেখ্য যে, রাজশাহী ধর্মপ্রদেশে স্বতন্ত্রভাবে সপ্তাহান্ত কার্যক্রম পরিচালনার জন্য কেন্দ্রীয় এ্যাকলেজিয়াল টিমের সহায়তায় রাজশাহীতে একটি নতুন ইউনিট চলমান রয়েছে। উক্ত এ্যাকলেজিয়াল ইউনিটের ব্যবস্থপনা ও পরিচালনায় বছরে ২-৩টি ‘সপ্তাহান্ত’ আয়োজন করা থাকে।




