সৃষ্টি সুখের উল্লাসে

সৃষ্টির সৌন্দর্য মাঝে
আমার বসতি প্রতিদিনের জীবনে
শুদ্ধ-সুন্দর প্রকৃতি
বায়ু দান করে বেঁচে থাকার জন্যে।
সৃষ্টির মহিমা ধ্যানে
শ্বাস-প্রশ্বাসে প্রাণবন্ত আমি
পৃথিবীর প্রান্ত সীমানাতে
সৌন্দর্যের মহিমা প্রকাশে।
সৃষ্টির সজীবতার মাঝে
ফুল ফোটে, পাখী গান গায়
কীট-পতঙ্গ কলরবে মেতে উঠে
আমি পথিক হারিয়ে যাই
দিগন্তের মাঠে; সীমাহীন দূরত্বে।
সৃষ্টির মায়াবী বন-অরণ্যে
ছড়িয়ে ছিটিয়ে আছে শত শত পশু-পক্ষী
লতা-গুল্ম, ঘাস-পাতার মাঝেই
বেজে উঠে ঝংকার ধ্বনী-আনন্দ গানে
সৃষ্টির মাঝে-আলো-আধারের
খেলাঘরে; আসে দিন-রাত্রি
কর্ম-বিশ্বাস-বিনোদনে জীবনের পৃষ্ঠা
ধন্যবাদ-প্রশংসা সৃষ্টির মহিমা জয়গানে।

Please follow and like us: