সংবাদদাতা: ফাদার সনেট কস্তা
আন্ধারকোঠা ধর্মপল্লীতে অনুষ্ঠিত হয়েছে পবিত্র শিশুমঙ্গল দিবস। ৩০ মে অনুষ্ঠিত এই দিবসে ১১০ জন শিশু উপস্থিত ছিলো।
পবিত্র খ্রিস্টযাগ উৎসর্গ করেন ফাদার লিংকন কস্তা। “শিশুদের আমার কাছে আসতে দাও, তাদেরকে বাধা দিও না” মূলভাবের উপর শিশুদের উদ্দেশ্যে তিনি অনুপ্রেরণা ও শিক্ষামূলক উপদেশ প্রদান করেন। খ্রিস্টযাগের পর আনন্দর্যালির আয়োজন করা হয়।
সেমিনারীয়ান সুবাস পিটার ত্রিপুরা শিশুদের উদ্দেশে আলোচনায় বলেন, শিশুরা ঈশ্বরের কাছে মূল্যবান, তাই তাদেরকে যিশুর ভালবাসা ও আশির্বাদ লাভের সুযোগ দিতে হবে। পরিশেষে শিশুদের অংশগ্রহণে ছিলো বাইবেল কুইজ প্রতিযোগিতা।
Please follow and like us:




