সংবাদদাতা: ফাদার স্বপন পিউরীফিকেশন
মে মাস মা মারীয়ার মাস। ৩১ মে মাসের শেষদিন নবাই বটতলা ধর্মপল্লীতে মা মারীয়ার প্রতিমূর্তি নিয়ে শোভাযাত্রা করা হয়। এর মূলসুর ছিলো “এসো মায়ের পদাঙ্ক অনুসরণে, এগিয়ে যাই স্বর্গপানে”। এতে ৩৭০ জন খ্রিস্টভক্ত অংশগ্রহণ করেন।
উল্লেখ যে, মে মাসব্যাপী ধর্মপল্লীর বাড়ি ও ব্লকগুলোতে রোজারিমালা প্রার্থনা করার মধ্য দিয়ে মায়ের প্রতি বিশেষ ভক্তি ও সম্মান প্রদর্শন করা হয়। এই বছর মে মাসের শেষদিনে পরম পবিত্র ত্রিত্ত্বের মহাপর্ব থাকা সত্ত্বেও মা মারীয়ার মাসের সমাপ্তি অনুষ্ঠানটিও ছিলো ভক্তিপূর্ণ। অনুষ্ঠান সূচীতে ছিলো- রোজারিমালা প্রার্থনা, পবিত্র খ্রিস্টযাগ, পবিত্র বাইবেল হাতে পাঁচটি বাণীপাঠ (যা প্রতিটি নিগুরতত্ত্বের পর পর একটি করে করা হয়)। এছাড়াও মা মারীয়ার চরণে ভক্তি প্রদর্শনসহ দান উৎসর্গ করেন মা মারীয়া সংঘের সদস্যাগণ।
Please follow and like us:




