সংবাদদাতা: ফাদার বকুল আলবার্ট ক্রুশ

লূর্দের রাণী মারীয়া ধর্মপল্লী, বনপাড়াতে বাবা দিবস উদযাপন করা হয়েছে। ২১ জুন পবিত্র খ্রিস্টযাগের মধ্য দিয়ে এই অনুষ্ঠান শুরু হয়। পবিত্র  খ্রিস্টযাগ উৎসর্গ করেন ফাদার শেখর ফ্রান্সিস কস্তা। তিনি উপদেশে সমাজে বাবাদের ভূমিকা, দায়িত্ব ও কর্তব্য বিষয়ে কথা বলেন।

খ্রিস্টযাগের পর আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বনপাড়া ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার দিলীপ এস. কস্তা। তিনি বাবা দিবসের ইতিহাস এবং বর্তমান প্রেক্ষাপটে বাবাদের অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, বাবারা হলেন সেই ব্যক্তি যারা নীরবে সংসারের সমস্ত ভার বহন করেন। এছাড়াও বক্তব্য রাখেন বনপাড়া ক্রেডিটের চেয়ারম্যান বাবলু কোড়াইয়া ও পালকীয় পরিষদের সহসভাপতি ক্লেমেন্ট কস্তা।

বাবা দিবসের অনুষ্ঠানে ছিলো নাচ ও গান। একশত জন বাবা ও কয়েকজন মা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

 

Please follow and like us: