রাজশাহীর পূজামণ্ডপে হিন্দু প্রতিনিধিদের সঙ্গে বিশপীয় প্রতিনিধিদলের শুভেচ্ছা বিনিময়
বরেন্দ্রদূত সংবাদদাতা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহী নগরীর পূজামণ্ডপ পরিদর্শন করে হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন রাজশাহী ধর্মপ্রদেশীয় বিশপীয় প্রতিনিধিদলের সদস্যরা। ১৯ অক্টোবর তাঁরা হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ, পূজা উদ্যাপন কমিটির সদস্য এবং উপস্থিত ভক্তদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন। বিশপীয় প্রতিনিধিদলে প্রতিনিধিত্ব করেন ভিকার জেনারেল ফাদার ফাবিয়ান মার্ডী, চ্যাঞ্চেলর ফাদার প্রেমু রোজারিও, ফাদার উইলিয়াম […]





