Posts from 2026

4150 of 87 items

চাঁদপুকুর ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো রাজশাহী ধর্মপ্রদেশীয় প্রতিবন্ধী ভাইবোনদের বার্ষিক সমাবেশ ও বিশ্বাসের তীর্থযাত্রা

by Barendradut

সংবাদদাতা: লিনা বিশ্বাস আমাদের প্রতিবন্ধী ভাইবোনেরা বছরজুড়ে অপেক্ষা করে থাকেন বার্ষিক সমাবেশের মাধ্যমে একত্রিত হবার জন্য। “হাতে হাতে হাত ধরে চল্রে” এই হাত পরিবার, সমাজ, রাষ্ট্র এবং স্বয়ং ঈশ্বরের। এই হাত ধরেই আমরা তাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। প্রত্যেকেরই সফলতার গল্প আছে যা মানুষকে অনুপ্রাণিত করে এবং প্রতিবন্ধিতা জয় করে সামনে এগিয়ে যেতে […]

আন্ধারকোঠাতে অনুষ্ঠিত হলো প্রায়শ্চিত্তকালীন আধ্যাত্মিক প্রস্তুতি

by Barendradut

সংবাদদাতা: ‎ বেনেডিক্ট তুষার বিশ্বাস  আন্ধারকোঠা ধর্মপল্লীতে রাজশাহী ধর্মপ্রদেশীয় যুব কমিশনের সহায়তায় অনুষ্ঠিত হয়েছে যুবাদের প্রায়শ্চিত্তকালীন আধ্যাত্মিক প্রস্তুতি। ১৪ মার্চ সেমিনারে ৭০ জন কিশোর-কিশোরী অংশগ্রহণ করে। মূলসুর হিসেবে নেওয়া হয়েছিল “প্রায়শ্চিত্তকাল: পাপ থেকে মন ফিরানোর সময়”। ‎দিনব্যাপী এই সেমিনারে মুলসুরের ওপর আলোচনা করেন ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার প্রেমু রোজারিও। প্রায়শ্চিত্তকালীন সময় কিভাবে আমাদেরকে চলতে হবে […]

কারিতাস দিবস উদযাপন ও লং সার্ভিস এ্যাওয়ার্ড প্রদান

by Barendradut

সংবাদদাতা: শর্মী কস্তা কারিতাস রাজশাহী আঞ্চলিক কার্যালয়ে অনুষ্ঠিত হলো কারিতাস দিবস ও লং সার্ভিস এ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। ১৫ মার্চ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কাথলিক ধর্মপ্রদেশের বিশপ জের্ভাস রোজারিও, এসটিডি, ডিডি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. আরোক টপ্য, আঞ্চলিক পরিচালক, কারিতাস রাজশাহী অঞ্চল। অনুষ্ঠানের শুরুতে ছিলো আসন গ্রহণ, প্রদীপ প্রজ্জ্বলন ও সর্বজনীন প্রার্থনা। এরপর […]

কাটাডাঙ্গাতে অনুষ্ঠিত হলো প্রায়শ্চিত্তকালীন আধ্যাত্মিক প্রস্তুতি ও সেমিনার

by Barendradut

সংবাদদাতা: ফাদার প্লাবন রোজারিও, ওএমআই “প্রায়শ্চিত্তকাল: পাপ থেকে মন ফিরানোর সময়” মূলসুরকে কেন্দ্র করে সাধু পলের ধর্মপল্লী, কাটাডাঙ্গাতে সারাদিনব্যাপী অনুষ্ঠিত হলো প্রায়শ্চিত্তকালীন আধ্যাত্মিক প্রস্তুতি ও সেমিনার। ১৩ মার্চ মূলসুরের উপর ফাদার কাজল লিনুস গমেজ, ওএমআই সহভাগিতা রাখেন। তিনি তার সহভাগিতায় বলেন, আমরা যেন এই প্রায়শ্চিত্তকালে ব্যক্তিগত প্রার্থনা, উপবাস ও দয়ার কাজে আরও বেশি মনযোগী হই। […]

রহনপুর ধর্মপল্লীতে প্রতিষ্ঠা করা হলো বাণীপাঠক ও বেদীসেবক পদ

by Barendradut

সংবাদদাতা: ফাদার মুকুট গ্রেগরী রহনপুর, সাধু যোসেফের ধর্মপল্লীতে খ্রিস্টভক্তদের উপস্থিতিতে ১০ জনকে বাণীপাঠক ও বেদীসেবক দায়িত্ব প্রদান করা হয়। ১৪ মার্চ খ্রিস্টযাগে পৌরহিত্য করেন পাল পুরোহিত ফাদার সুশান্ত ডি’কস্তা এবং সহ-অর্পণকারী হিসেবে উপস্থিত ছিলেন ফাদার লিংকন কস্তা। ফাদার সুশান্ত ডি’কস্তা উপদেশে বলেন, মণ্ডলীতে বাণীপাঠক ও বেদীসেবকের অবদান অনেক। আমি বিশ্বাস করি আপনারা আমাদের এ খ্রিস্টমণ্ডলী […]

ভুগরইল গ্রামে অনুষ্ঠিত হলো পরিবারে জপমালা প্রার্থনা বিষয়ক সেমিনার

by Barendradut

সংবাদদাতা: ফাদার অনিল ইগ্নেসিউস মারাণ্ডী পবিত্র পরিবার ধর্মপল্লী, কলিমনগরের অধীনস্থ ভুগরইল গ্রামে ধর্মপল্লীর আয়োজনে ও রাজশাহী ধর্মপ্রদেশীয় হলি ক্রস ফ্যামিলি ও রোজারী মিনিস্ট্রি’র সহযোগিতায় পরিবারে জপমালা প্রার্থনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। ধর্মপল্লীর পাল পুরোহিত, সহকারী পাল পুরোহিতসহ ৩ জন ফাদার, ৩ জন সিস্টার, গ্রামের মহিলা-পুরুষ, যুবক- যুবতী ও ছোট ছেলেমেয়েসহ প্রায় ২০০ জন অংশগ্রহণ করেন। […]

চাঁদপুকুর ধর্মপল্লীতে আর্ন্তজাতিক নারী দিবস উদযাপন

by Barendradut

সংবাদদাতা: সুশীল টুডু ধর্মপ্রদেশীয় খ্রিস্টভক্তজনগণ বিষয়ক কমিশনের উদ্যোগে চাঁদপুকুর ধর্মপল্লীতে উত্তর ভিকারিয়ার সকল ধর্মপল্লীর নারীদের অংশগ্রহণে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়। ৮ মার্চ দিবসের শুরুতে বর্ণাঢ্য র‌্যালি; তারপর মূলসুর “অর্জনের জন্য প্রদান” বিষয়ে আলোচনা করেন ফাদার বাবলু কোড়াইয়া। তিনি বলেন, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও মাণ্ডলিকভাবে পারস্পরিক সম্পদ, জ্ঞান ও সময় প্রদান করা যায়। আত্মত্যাগ […]

রাজশাহী ধর্মপ্রদেশে অনুষ্ঠিত হলো অর্থ ব্যবস্থাপনা ও হিসাব সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ সেমিনার

by Barendradut

সংবাদদাতা: ফাদার যোহন মিন্টু রায় রাজশাহী খ্রিস্টজ্যোতি পালকীয় সেবাকেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে অর্থ ব্যবস্থাপনা ও হিসাব সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ সেমিনার। ৫ থেকে ৭ মার্চ রাজশাহী ধর্মপ্রদেশীয় শিক্ষা কমিশনের উদ্যোগে ও কারিতাস রাজশাহী অঞ্চলের সহযোগিতায় এই সেমিনার অনুষ্ঠিত হয়। রাজশাহী ধর্মপ্রদেশের অধীনন্থ কলেজ, হাইস্কুল ও জুনিয়র হাইস্কুলসমূহের প্রতিষ্ঠান প্রধান ও হিসাব রক্ষকগণ সেমিনারে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের শুভ […]

রাজশাহী ধর্মপ্রদেশে অনুষ্ঠিত হলো তপস্যাকালীন নির্জনধ্যান ও পুণ্য দিবসত্রয়ের প্রশিক্ষণ

by Barendradut

সংবাদদাতা: সুশীল টুডু রাজশাহী ধর্মপ্রদেশের পাস্টোরাল সেন্টারে কাটেখিস্ট সিস্টার ও প্রার্থনা পরিচালকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে তপস্যাকালীন নির্জনধ্যান ও পুণ্য দিবসত্রয়ের প্রশিক্ষণ। ২ থেকে ৫ মার্চ রাজশাহী ধর্মপ্রদেশীয় বাইবেলীয় ও ক্যাটেক্যাটিক্যাল কমিশনের উদ্যোগে এই নির্জনধ্যান ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। নির্জন ধ্যান পরিচালনা করেন ফাদার শেখর ফ্রান্সিস কস্তা। তিনি প্রলোভন জয়ী যিশুর উপর আলোচনায় বলেন, মরুভূমি হলো […]

বোর্ণী ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো পালকীয় সম্মেলন

by Barendradut

সংবাদদাতা: ফাদার ব্লেইজ সুমিত কস্তা বোর্ণী ধর্মপল্লীতে অনুষ্ঠিত হয়েছে পালকীয় সম্মেলন। পালকীয় সম্মেলনের মূলসুর ছিলো, “আমার ধর্মপল্লী, আমার দায়িত্ব”। ৫ মার্চ অনুষ্ঠিত পালকীয় সম্মেলনে উপস্থিত ছিলেন ফাদার দিলীপ এস. কস্তা, ফাদার আন্তনী হাঁসদা, ফাদার উত্তম রোজারিও, ফাদার ব্লেইজ কস্তা, ২ জন সিস্টার এবং ১৭০ জন খ্রিস্টভক্ত। ফাদার আন্তনী হাঁসদা শুভেচ্ছা বক্তব্যে বলেন, ধর্মপল্লীর খ্রিস্টভক্ত হিসেবে […]